শেষ বাসের যাত্রী
রাত ১১টা ৪৫।
এই রুটে এটিই শেষ বাস। ড্রাইভার, হেল্পার আর একমাত্র যাত্রী—তুমি।
বাস চলতে শুরু করতেই কন্ডাক্টর বলল,
— “ভাই, পিছনের সিটে বসেন না।”
তুমি হেসে বললে,
— “কেন? ভূত নাকি?”
কন্ডাক্টর কিছু না বলে চুপ করে রইল।
বাস এগোচ্ছে… চারপাশ নিস্তব্ধ। হঠাৎ মনে হলো—
পিছনের সিটে কেউ কাশি দিল।
তুমি ঘাড় ঘুরিয়ে তাকাতে যাবে…
ড্রাইভার জোরে চিৎকার করল,
— “তাকাবেন না!”
হার্টবিট একদম PUBG শেষ সার্কেল 💀
তবু কৌতূহল জিতে গেল। তুমি ধীরে তাকালে…
পিছনের সিটে একজন লোক।
মাথা নিচু। পা নেই।
মুখটা ধীরে তুলল সে।
আর বলল—
“এই বাস তো কাল উল্টে গেছিল… তুমি এখানে কিভাবে?”
ঠিক তখনই বাস থেমে গেল।
ড্রাইভার আর কন্ডাক্টর নেই।
বাসের দরজায় লেখা—
👉 “স্বাগতম। আজকের যাত্রীরা সবাই মৃত।”
তুমি চোখ বন্ধ করলে…
